সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া-বনিকপাড়া রাস্তার পাশে জাতীয় মহিলা সংস্থার নারী প্রশিক্ষণ কেন্দ্র এবং ঐ সংস্থার সচিবের বাড়ির সামনের রাস্তার বৈদ্যুতিক খুঁটিটি কয়েকদিন আগে হেলে পড়েছে। ফলে বিদ্যুত্বাহিত তারগুলো রাস্তার ওপর ঝুলছে, যা ঝুঁকিপূর্ণ। এ অবস্থায়, অবিলম্বে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটিটি সোজা করে জনসাধারণকে বিপদমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
