বলা হয়, ‘মাদক সব অন্যায়ের মূল’। যদিও সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখে নানান অভিযান চালাচ্ছে, তবু এটির বিস্তার ঘটছেই। সরকার পরিচালিত বিভিন্ন অভিযানে নিহতরা অধিকাংশই সাধারণ মাদকগ্রহণকারী। ফলে মূল হোতা বা হোল্ডাররা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় দিনদিন এর ব্যাপকতা বাড়ছে। সম্প্রতি ‘আইস’ নামে এক ধরনের মাদক দেশে পাচার হয়েছে বলে জানা গেছে, সেটা ইয়াবার চেয়ে ১০০গুণ বেশি ক্ষতিকর। সেবু, ক্রিস্টাসম্যাথ ও ডি ম্যাথসহ এর আরো নাম রয়েছে। এর বিস্তার রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।
মো. মাহমুদুল হাসান
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
