স্বাস্থ্যসাথি চাই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২২:২২

দুঃখজনক হলেও সত্য, টাকার অভাবে কত মানুষ বিনা চিকিত্সায় মারা যান। চিকিত্সা মাঝপথে গিয়ে টাকার অভাবে থমকে যায়। এজন্যই সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথি প্রকল্প চালু করা জরুরি। প্রয়োজনে এ ব্যাপারে দ্রুত প্রকল্প নিয়ে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই প্রকল্প চালু করে কোথায় কার কী, কী কাগজ জমা করতে হবে—তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে জনপ্রতিনিধিরা স্ব স্ব কার্যালয়ে আয়েসে আরামে বসে না থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে স্বাস্থ্যসাথি সফল করবেন।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা