নবাবগঞ্জ উপজেলা সদরে নাফিজ হোসেন কমপ্লেক্সে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৬৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এবনুজ জাহান ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেণ। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, ব্যাংকের প্রধান কার্যালয়ের এ ভিপি মো. ফরহাদ হোসেন, এসইও এ কে এম মনিরুজ্জামান, সৈয়দ ইমরান হোসেন, শাখা ব্যবস্থাপক আকরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং নবাবগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী।
