পাবনায় সরিষার মৌসুমে চলছে মধু সংগ্রহ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৬

জেলায় চলছে এখন মধু সংগ্রহ। মৌচাষিরা দেশের বিভিন্ন জেলা থেকে পাবনায় এসে আবাদকৃত সরিষা জমির পাশে স্থাপন করছেন তাদের পোষা মাছির মৌ বক্স। তাদের আশা এ বছরে এ মধু ভারতসহ দেশের বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে আর্থিকভাবে  লাভবান হবেন।  সরকারিভাবে চলতি মৌসুমে ৫৮ টন মধু উত্পাদনের টার্গেট রয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ টন মধু সংগ্রহ করা হয়েছে।