রাজধানীর বনানীতে শিশু ধর্ষণের দায়ে সবুজ মিয়া নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছাম্মাত্ কামরুন্নাহার এ রায় দেন।
আসামি সবুজ ঐ শিশুটির বাবার বন্ধু ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য জানান।
২০১৭ সালের পহেলা আগস্ট ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার দিন তার বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এ ফাঁকে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মা বাদী হয়ে বনানী থানায় সবুজকে আসামি করে মামলা করেন।
