স্বাস্থ্য বিভাগে নিয়োগ চুড়ান্ত করলেন বাইডেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:৪১

প্রেস ও অর্থনৈতিক কমিটির পর এবার স্বাস্থ্য বিভাগের নিয়োগ চূড়ান্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, তার সরকারের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হচ্ছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেচেরা। আর মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা-সিডিসির প্রধান হতে চলছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, ম্যাচাচুসেটস হাসপাতালের পরিচালক রোছেলে ওয়ালেন্সকি। অন্যদিকে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সমন্বয়কের দায়িত্বে যাচ্ছেন ওবামা আমলের অর্থনৈতিক উপদেষ্টা জেফ জিয়েন্টস।

আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে সরকারের দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। তবে ট্রাম্প এখনো আশায় আছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ফের ক্ষমতা হাতে পাবেন। —নিউ ইয়র্ক টাইমস