এক বছর কারাবন্দী থাকার পর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ গতকাল সোমবার মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিনের পর গতকাল রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। তিনি শারিরীকভাবে অসুস্থ । ২০১৯ সালের ১৪ ডিসেম্বর বড় মগবাজারের সংগ্রামের কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর দিন গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
