টি-টোয়েন্টি হলেও, ওয়ানডে সিরিজটা শেষ পর্যন্ত হতেই দিলো না করোনা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৫৬

ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজটি ঠিকভাবে আয়োজিত হলেও বাগড়া বেঁধেছে ওয়ানডে সিরিজে। দুই শিবিরে করোনার হানায় এই সংকটের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজ বাতিলের বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষা ও খেলোয়াড়দের কথা বিবেচনা করে এই সফর বাতিল করা হলো। করোনাভাইরাসের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা চারদিনের মধ্যে পেছানো হয় তিনবার।

গত শুক্রবার প্রথম ম্যাচটি কেপটাউনের নিউল্যান্ডসে হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে রবিবার নেয়া হয়। কিন্তু রবিবারও খেলা আয়োজন করা সম্ভব হয়নি। সেটি পিছিয়ে নেয়া হয় সোমবার। তবুও হলো না। শুক্রবার খেলা বাতিল হওয়ার মূল কারণ ইংল্যান্ড দলের আবাসিক হোটেলের দুই কর্মী করোনা পজিটিভ শনাক্ত হওয়ায়। আবার সোমবার সকালে ইংল্যান্ড শিবিরের দু’জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এতেই সিরিজ বাতিল করতে হয়।

ইত্তেফাক/টিআর