নওগাঁর মান্দায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আলী (৫০) নামে এক গ্রাম-পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আলী ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম-পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, গত রবিবার রাত ৮টার দিকে গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার পথে হাসানের বাড়ির পাশে বাঁশঝাড়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে গ্রাম-পুলিশ সদস্য ইয়াছিন আলী। এ সময় শিশুটির চিত্কারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যান ইয়াছিন আলী। পরে শিশুটির মা বাদী হয়ে মান্দা থানায় মামলা দায়ের করেন।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গ্রাম-পুলিশ ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে। পরে তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/জেডএইচডি
