চীনা চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাটোকে ফের কাজ করতে হবে: রিপোর্ট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:০৭

নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) সম্প্রতি 'ন্যাটো ২০২০- ইউনাইটেদ ফর অ্যা নিউ এরা রিপোর্ট' নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, চীনা চ্যালেঞ্জ মোকাবেলায় আরো এক দফা ন্যাটোকে কাজ করে যেতে হবে। সে লক্ষ্যে করতে হবে নতুন পরিকল্পনা। যা ইউরোপ-অ্যাটলান্টিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব মনিটর করবে।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটো ভিত্তিক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীন রাজনৈতিক পার্থক্যের কারণে ফায়দা লুটে নিতে পারে রাশিয়া ও চীন। যা ইউরোপ-অ্যাটলান্টিক অঞ্চলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকি। তাই ন্যাটোকে বিশেষ করে চীনা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে ফের এক দফা কাজে নামতে হবে।

আরো বলা হয়, ন্যাটোর রাজনৈতিক কার্যক্রম আরো দৃঢ় করতে হবে। নেতাদের এখন প্রয়োজন একটি সম্মিলিত রাজনৈতিক পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ চীনা প্রভাবের কারণে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তাও হুমকিতে পড়তে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের আগেই চীনা আগ্রাসনের প্রভাবে পড়বে ন্যাটোভুক্ত দেশগুলো।

ইত্তেফাক/টিআর