ক্রাইস্টচার্চ মসজিদে হামলা:  তদন্ত প্রতিবেদনে পুলিশের ব্যর্থতা  

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৩:৩৪

 গত বছর ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায়  প্রতিবেদন প্রকাশ করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার নিউজিল্যান্ডের রয়্যাল কমিশনের এই রিপোর্ট প্রকাশ করে।  

 তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড পুলিশ ‘প্রায় একচেটিয়াভাবে’ ইসলামি সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার ওপর জোর দিয়েছিল। তবে তারা কর্তৃপক্ষের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পরীক্ষা করার বিষয়টি অবহেলা করার সুযোগে ট্যারেন্ট প্রচুর অস্ত্রের মজুদ গড়ে তুলেছিলেন।

তবে এসব ব্যর্থতা সংশোধন করার পরও ওই বর্ণবাদীকে আক্রমণ চালানো থেকে বিরত রাখা যেত না বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। 

  অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্টন ট্যারেন্ট ২০১৯ সালের মার্চে ওই দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করার পর এই তদন্ত শুরু করা হয়েছিল। মসজিদে হামলার দায়ে  গত আগস্টে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে প্যারোলহীন আজীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত।

ইত্তেফাক/এআর