এইচ.এম. ফেরদাউস হাসান প্রভাষক, বাংলা
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ ঢাকা।
আম আঁঁটির ভেঁপু
গতকালের পর
১০. গঙ্গা-যমুনা খেলিতে কোনটি সযত্নে বাক্সে রাখা হয়েছে?
উত্তর:খানাকতক খাপরার কুটি।
১১. দুর্গা কখন অপুকে ডেকেছিল?
উত্তর:গঙ্গা-যমুনা খেলার সময়।
১২. “তাহার স্বর একটু সতর্ক তা মিশ্রিত” এখানে কার স্বরের কথা বলা হয়েছে?
উত্তর:দুর্গার স্বর।
১৩. “রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা”- কার?
উত্তর:দুর্গার।
১৪. “কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল”—এখানে “কলের পুতুল” দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর:নিঃশব্দতা।
১৫. “সুর নিচু করিয়া বলিল—মা ঘাট থেকে আসেনি তো”- এখানে কী প্রকাশ পেয়েছে?
উত্তর:ভয়।
১৬. কাদের বাগানের আমের কুসি পড়েছিল?
উত্তর:পটলিদের।
১৭. “তুই যা না শিদগিরি করে, মার আসতে এখন ঢের দেরি”-কেন না সে—
উত্তর:কাপড় কাচতে গিয়েছে।
১৮. “সাবধানে নিবি, নইলে মা টের পাবে ”- কী নিবে?
উত্তর:তেল।
১৯. “হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকো।”- এটি কার উক্তি?
উত্তর:দুর্গার।
২০. হরিহর রায়ের সাথে নীলমণি রায়ের সম্পর্ক কী?
উত্তর:জ্ঞাতি ভ্রাতা।
২১. “পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে”- এখানে কার ভিটার কথা বলা হয়েছে?
উত্তর:নীলমণি রায়ের।
২২. হরিহর রায়ের সবচেয়ে নিকটস্থ প্রতিবেশী কে?
উত্তর:ভূবন মুখুষ্য।
২৩. “মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই”- কারণ তার-
উত্তর:মুখ ভর্তি আম।
২৪. দোষ সম্বন্ধে কে সচেতনসূচক হাসি হাসল?
উত্তর:অপু।
