এইচএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:০৯

অলোক কুমার মিস্ত্রী

প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ

সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর

 

বিয়ের পর রীতা বুঝতে পারল তার স্বামী কিছু বর্ণ চিনতে পারে না, শ্বশুর শাশুড়ির কারো মধ্যে এই সমস্যা নেই। রীতা ডাক্তারের কাছে গেলে তিনি বিষয়টি বুঝিয়ে দেন এবং রীতার সন্তান ছেলে ও মেয়েতে বিষয়টি প্রকাশের সম্ভাবনাও ব্যাখ্যা করেন।

(ঘ) উদ্দীপকের বিষয়টি পুত্র ও কন্যা সন্তানে প্রকাশের সম্ভাবনা ভিন্ন-যুক্তি দ্বারা বিশ্লেষণ করো।

(ঘ) উত্তর:উদ্দীপকের বর্ণনা অনুসারে রীতার স্বামী বর্ণান্ধ অর্থাত্ তিনি কিছু বর্ণ চিনতে পারে না। যেহেতুে বর্ণান্ধ রোগের জন্য দায়ী জিন হচ্ছে সেক্স-লিংকড প্রচ্ছন্ন অ্যালীল। তাই রীতার স্বামীর এ রোগ তাদের পুত্র সন্তানে প্রকাশের কোন সম্ভাবনা নেই। সুতরাং তাদের সব পুত্র সন্তানই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। অপরদিকে, পিতার এ জিন তার কন্যা সন্তানে প্রবেশ করবে। কেননা, এটি সেক্স লিংকড জিন। কিন্তু প্রচ্ছন্ন এই সেক্স-লিংকড জিনটি কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। যেহেতু রীতা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন তাই রীতার কন্যা সন্তানও স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে।

কিন্তু তার কন্যা সন্তান বর্ণান্ধ রোগের বাহক হবে এবং কন্যা সন্তানগুলো পিতা থেকে প্রাপ্ত বর্ণান্ধ জিনটি বহন করবে বলে এরা বর্ণান্ধতার বাহক হবে। সুতরাং বলা যায় উদ্দীপকে উল্লেখিত বর্ণান্ধতার বিষয়টি পুত্র ও কন্যা সন্তানে প্রকাশের সম্ভাবনা সম্পূর্ণ ভিন্ন।