ধামইরহাটে শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:০৩

ধামইরহাটে ডোবা থেকে এম এ জামাল উদ্দিন (৪৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

শিক্ষক জামাল উদ্দিন উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে এবং জগদল স্কুল ও কলেজের বিএম শাখার বাংলা বিভাগের প্রভাষক। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিরুল ইসলাম বলেন, উপজেলা সদরে বাজারের পূর্বপাশে ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। তার গলায় একটা দাগও রয়েছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।