মুহম্মদ আনিসুল হক
৯ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ রবিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩ ও ৯। শুভ বার:মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সাফল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
