তা র কা ব চ ন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৮:৫৪

ফেসবুক চালু হওয়ার পর পরিচিত বা অপরিচিত, যে কারো পোস্টে গিয়ে যে কেউ মন্তব্য করে আসে। ওই মন্তব্যে কারো খারাপ লাগলো কি-না, তা নিয়ে ভাবে না মন্তব্যকারীরা। ভাবে না যে তার কটু মন্তব্যের কারণে কেউ বিব্রত হতে পারে। যার পোস্টে বা ছবিতে মন্তব্য করছে তার সারাদিন খারাপ যেতে পারে। পাবলিক ফিগার হলেও বয়সে আমি অনেকের চেয়ে বড়। মন্তব্য করার সময় অনেকেই সেসব মাথায় রাখে না। সেসব না ভেবেই যে যেভাবে পারছে মন্তব্য করে যাচ্ছে, যা খুবই বিব্রতকর।

 

ফেসবুকে বিব্রতকর মন্তব্য প্রসঙ্গে

অভিনেত্রী নাদিয়া আহমেদ