হ্যান্ডিমামা ডট কো. লিমিটেডে চাকরির সুযোগ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২০:৩২

হ্যান্ডিমামা ডট কো. লিমিটেড ডিসেম্বর মাসের মধ্যে মাসিক ম্যাগাজিন চলতি ঘটনার মাধ্যমে ৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের চলতি ঘটনায় উল্লেখ করা পদের নাম এবং অন্যান্য তথ্য অনুসারে চাকরির আবেদনপত্র সিভিসহ ই-মেইলে পাঠানোর জন্য আহ্বান করা হচ্ছে। পাঠানো আবেদন থেকে বাছাই করে সাক্ষাত্কারের জন্য নির্বাচন করবে হ্যান্ডিমামা কর্তৃপক্ষ। সাক্ষাত্কারের পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ডাকা হবে। প্রশিক্ষণ ও পরবর্তী যাচাই-বাছাই শেষে নির্বাচিত ব্যক্তিদের পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করতে এখনই নিচে উল্লিখিত ই-মেইল ঠিকানায় আপনার সিভি ই-মেইল করতে পারেন ২০ ডিসেম্বর ২০২০-এর মধ্যে।

কাস্টমার সাকসেস এক্সিকিউটিভ

পদের সংখ্যা :৫

চাকরির দায়িত্বসমূহ:

n কল, মেসেঞ্জার, ওয়েবসাইট বা অন্যান্য মাধ্যমে আসা গ্রাহকের সার্ভিস অর্ডার সংগ্রহ ও সিস্টেমে সংরক্ষণ করা।

n গ্রাহককে প্রয়োজনীয় তথ্য প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।

n গ্রাহকের চাহিদা বুঝতে পারা এবং সে অনুযায়ী তথ্য দিয়ে সমাধান প্রদান করা।

n গ্রাহকের সমস্যা সমাধান করতে প্রতিটি কল দক্ষতার সঙ্গে পরিচালনা করা।

n গ্রাহকের জটিল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দলের কাছে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করা।

n জটিল বিষয় নিয়ে টিম লিডারকে সময়মতো রিপোর্ট করা

শিক্ষাগত যোগ্যতা : ৩-৪ বছরের স্নাতক বা সমমান ডিগ্রি/ডিপ্লোমা ডিগ্রি

অন্যান্য প্রয়োজনীয় বিষয়:

n বয়স ২১ থেকে ৩৫ বছর

n পুরুষ ও নারী আবেদন করতে পারবেন

n সেলস ও কাস্টমার সাপোর্টে অভিজ্ঞরা প্রাধান্য পাবেন

n নতুন নতুন দক্ষতা শেখার আগ্রহ থাকতে হবে

n উত্তম বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে

সিভি পাঠানোর বিস্তারিত:

[email protected]

হ্যান্ডি মামা সম্পর্কে:

হ্যান্ডিমামা বাংলাদেশের প্রথম অ্যাপ ও ওয়েবভিত্তিক মেইনটেন্যান্স ও হোম সার্ভিসেস কোম্পানি। ২০১৫ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত হ্যান্ডিমামা ১ লাখের বেশি বাসাবাড়িতে সেবা দিয়েছে। হ্যান্ডিমামায় রয়েছে ৩ হাজারের বেশি ভেরিফায়েড সার্ভিস প্রোভাইডার।

একটি সম্ভাবনাময় স্টার্টআপ হিসেবে হ্যান্ডিমামা ইতিমধ্যে দেশি-বিদেশি একাধিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে।

ইতিমধ্যে একাধিক বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান হ্যান্ডিমামায় আর্থিক বিনিয়োগ করেছে। আগামী ৫ বছরে বাংলাদেশের #১ হোম সার্ভিসেস কোম্পানি হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে হ্যান্ডিমামা!

আরও জানতে: www.handzmama.co