জনগণের মাঝে ভ্যাকসিনের ওপর আস্থা অর্জনে এবং ভ্যাকসিন উদ্ভাবনে কৃতিত্ব দাবি করে লক্ষ্যে, আজ মঙ্গলবার হোয়াইট হাউসে এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছে ট্রাম্প প্রশাসন।
এ বিশেষ বৈঠকে বিশেষজ্ঞরা ভ্যাকসিনের ব্যবহার ও বিতরণ সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরবেন। তবে বাইডেন প্রশাসনের কাউকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি।
প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিন উদ্ভাবনের কৃতিত্বকে তাঁর মেয়াদের শীর্ষ কৃতিত্ব বলে দাবি করছেন। 'অপারেশন ওয়ার্প স্পিড' সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পেন্স, সহকারী বিশেষজ্ঞবৃন্দ, দলীয় নেতা, এবং শীর্ষ নির্বাহীরা।
আরো পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জন্মহার বাড়াবে জাপান
তবে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা সম্মেলনে আমন্ত্রিত হলেও যোগ দিচ্ছেন না তারা, কারণ তাদের উদ্বেগ রয়েছে যে, তাদের উদ্ভাবনকে রাজনীতিকরণ করা হতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিশেষ বৈঠকে ভ্যাকসিন উদ্ভাবনে তাঁর সফলতা দাবি করবেন বলে জানান হোয়াইট হাউসের এক কর্মকর্তা। সিটিভি।
ইত্তেফাক/এএইচপি
