শ্রাদ্ধানুষ্ঠান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:১৫

দীপালি রায়

ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের স্ত্রী ও দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়ের মা দীপালি রায়ের শ্রাদ্ধানুষ্ঠান গতকাল মঙ্গলবার পালিত হয়। তার আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে আদ্যশ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন ও ফরিদপুরের শ্রীঅঙ্গনের শ্রীধামে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দীপালি রায় গত ২৩ নভেম্বর রাত ১টার দিকে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক মেয়ে, দুই ছেলে, জামাতা, পুত্রবধূ, নাতিনাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

০