স্পোর্টস রিপোর্টার
ভারতের দিল্লিতে কৃষকদের আন্দোলনে সমর্থন দিয়ে পদক বর্জনের হুমকি দিয়েছেন সে দেশের একাধিক সাবেক ক্রীড়াবিদ। ক্রীড়াবিদদের জন্য ভারতের রাষ্ট্রীয় খেতাব অর্জুন পুরস্কার, পদ্মশ্রী খেতাব এবং বিভিন্ন সময় যেসব ক্রীড়াবিদ আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ হতে পদক এনে দেশকে সম্মানিত করেছেন সেই সব সাবেক ক্রীড়াবিদও পদক বর্জনের খবর সংবাদ মাধ্যমে এসেছে। অলিম্পিক হকি স্বর্ণ পদক জয়ী, সিউল এশিয়ান গেমস স্বর্ণ জয়ী, বেইজিং ২০০৮ অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদরা পদক বর্জন করার হুমকি দিয়ে আন্দোলনরত কৃষকের পক্ষ নিয়ে কৃষকবিরোধী আইন বাতিলের দাবি করেছেন।
