গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প। বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ জেলা চ্যাম্পিয়ন দলের হাতে ট্র্যাকসু বিতরণ করা হয়। গতকাল দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ। উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি মোস্তাফিজার রহমান আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, প্রভাষক দীপক কর, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, ফুটবলার রেজাউল করিম প্রমুখ।
