কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের মোড় থেকে গদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১ কিলোমিটার বাইপাস সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির অসংখ্য স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হওয়ার কারণে ঐ সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। অটোচালক এমদাদুল হক বলেন, ১ কিলোমিটার সড়ক পার হতে এখন তিন-চার গুণ বেশি সময় লাগে। কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে স্কিম পাঠিয়েছি। বরাদ্দ এলে খুব দ্রুত সড়কটি সংস্কার করা হবে।
