নীলফামারী প্রতিনিধি
অতিথি পাখির আগমনে মুখরিত নীলফামারীর নীলসাগর। একই সঙ্গে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা। নীলফামারী থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে ধোপাডাঙ্গায় ৫৩.৬০ একর জমির ওপর নীলসাগর দিঘিটি। যার আদি নাম বিন্না দিঘি। নীলসাগরে কর্মরত আতাউর রহমান জানান, এসব পাখি রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নীলফামারী জেলা প্রশাসন। যে অতিথি পাখিগুলো এখানে আসছে, তার নাম ছোট সরালি। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, শুধু নীলসাগরে নয়, নীলফামারী জেলায় কেউ যাতে পাখি শিকার করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষে কঠোর নজরদারি করা হচ্ছে। পরিযায়ী পাখিরা আমাদের দেশের অতিথি।
