বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
কেউ তৈরি করেছে ‘ভয়েস কন্ট্রোল রোবট’, কেউ-বা তুলে ধরেছে ‘পরিকল্পিত পারমাণবিক বিদ্যুেকন্দ্র আর কেউ কলকারখানা ও রাস্তায় গাড়ির ধোঁয়াসহ বিভিন্ন কারণে পরিবেশদূষণের চিত্র। কেউ উদ্ভাবন করেছে সূর্যের আলো সেন্সর বোর্ডে পড়লে স্বয়ংক্রিয়ভাবে বাতির আলো নিভে যাবে আর সন্ধ্যা হলে জ্বলে উঠবে, এতে দিনে বিদ্যুত্ অপচয় কমবে এমন প্রকল্প। খুদে বিজ্ঞানীদের বিজ্ঞানবিষয়ক এরকম অর্ধশতাধিক প্রকল্প নিয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়।
