গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কৃষিজমি। এতে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের গান্নারপাড় গ্রামের দিনমজুর নাজিরউদ্দিন জানান, গত সাত দিনে চার বিঘা জমির কুমড়াখেত নদীতে চলে গেছে। আরো দুই জনকে সঙ্গে নিয়ে ১২ বিঘা জমিতে আমরা কুমড়া চাষ করি। অনেক আশা করে জমিতে কুমড়া চাষ করেছি। নাজির ছাড়াও মোক্তার ও আনিচের আলু, রসুন ও পেঁয়াজ খেত ভেঙে যাচ্ছে নদীতে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তিস্তার ভাঙনের কারণে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
