সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে বেলাল হোসেন (৩৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলো—বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১৪ মে মধ্যরাতে বেলাল হোসেন তার স্ত্রী বিলকিছ খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করে। উল্লেখ্য, মামলার বাদী ও আসামি উভয়েরই নাম বেলাল হোসেন।
