পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে ফাতেমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদীবাড়ী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে। এ ঘটনায় পার্বতীপুর রেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার জানিয়েছেন, ঐ নারী মানসিক রোগী ছিল বলে জানা গেছে। সে সোমবার সকালে সবার অজান্তে বাবার বাড়ি থেকে বেরিয়ে যায়।