তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার পল্লিতে ছকিনা বেগম (৭০) নামের এক মানসিক প্রতিবন্ধীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামের তুলসী স্বর্ণকারের বাড়ির পাশে কপোতাক্ষ নদসংলগ্ন চরে একটি কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমিরা গ্রামের ফকির খাঁর পুত্র লিয়াকত খাঁ পরনের শাড়ি দেখে বুঝতে পারেন এটি তার মায়ের কঙ্কাল। তিনি জানান, এক মাস আগে তার মানসিক প্রতিবন্ধী মা ছকিনা বেগম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কপোতাক্ষ নদের ধার থেকে একটি কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে।
