রামগতিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. মনিরকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চর গাজী ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। পরে বিকালে মনিরকে আদালতে পাঠানো হয়েছে। সে ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। মনিরকে আদালতে পাঠানো হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।