উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে ২৪ বোতল ফেনসিডিলসহ ফিরোজ আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার ধরণিবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
