মিঠাপুকুরে দুই টন পলিথিন জব্দ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাট থেকে দুই টন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন বিক্রি ও মজুদ রাখার দায়ে ছয় ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। সোমবার বিকালে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নূর-ই আলম সিদ্দিকীর নেতৃত্বে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ব্যবসায়ী ওবায়দুল ইসলাম, রফিকুল, মুকুল মিয়া, আশরাফুল ইসলাম, শফিকুল ও আইনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান।