রংপুরে করোনায় এক জনের মৃত্যু আক্রান্ত ৫২

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগের আট জেলায় গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে রংপুর জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৪ হাজার ৫৪১ জন আক্রান্ত এবং ২৭১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩ হাজার ১৬৯ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৮২ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮৯ হাজর ৯৬৪ জন। একই সময়ে ২৫২ জনসহ মোট ৮৪ হাজার ৩৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।