আজ আড়াইহাজার মুক্ত দিবস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আজ ৯ ডিসেম্বর আড়াইহাজার মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে সংগ্রামী জনতা এদেশকে স্বাধীন করেছে। জীবনবাজি রেখে পানির নিচ দিয়ে ডুব সাঁতার দিয়ে পিলারের নিচে ডিনামাইট ফিট করে পাঁচরুখী ব্রিজ উড়িয়ে দেওয়ার মাধ্যমেই আড়াইহাজার উপজেলায় বিজয়ের সূচনা হয়। জেলায় প্রথম স্বাধীন পতাকা উড়ে আড়াইহাজারে। নারায়ণগঞ্জ জেলায় সর্বপ্রথম শত্রুমুক্ত হয়েছিল আড়াইহাজার থানা। এ দিন মুক্তিযোদ্ধারা থানা সদরের ডাক বাংলায় অবস্থিত পাকিস্তান বাহিনীর ক্যাম্প দখল করে নেয়। সেই সঙ্গে স্বাধীন দেশের পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সামাদ স্বাধীন দেশের পতাকা উড়িয়ে আড়াইহাজারে বিজয় ঘোষণা করেন।