জন্মলগ্ন থেকে কারো কারো শারীরিক বা মানসিক অপূর্ণতার কারণে পরিচিতি হয় প্রতিবন্ধী হিসেবে। কেউ কেউ আবার দুর্ঘটনা, দুরারোগ্য ব্যাধি, অপচিকিত্সা বা অন্য কোনো কারণে ভারসাম্যহীন বা বিকলাঙ্গ হয়ে থাকে। আর এই প্রতিবন্ধিতা তাদের জীবনে পদে পদে বাধা হয়ে দাঁড়ায়। নানা রকম কটূক্তি তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অথচ এই অসহায় মানুষগুলো আমাদের সমাজেরই অংশ, দেশের নাগরিক; মায়ামমতা-ভালোবাসা তাদেরও প্রাপ্য। কেন অবহেলা, কেন হূদয়বিদারক আচরণ প্রতিবন্ধীদের প্রতি? সুযোগ-সুবিধা পেলে তাদের দ্বারাও কিছু করা সম্ভব। এজন্য শুধু প্রয়োজন চেতনাবোধ এবং সেইসঙ্গে যথাযথ কর্মপদ্ধতি অবলম্বন। সরকারের পাশাপাশি জনসাধারণকেও নিজেদের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে তাদের উন্নয়নের জন্য। আমরা তাদের প্রতি যত্নশীল হলে তারাও অবদান রাখবে আমাদের জাতীয় উন্নয়নে। আসুন আমরা প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হই।
উম্মে কুলসুম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
