তারাগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ পরিদর্শনে রংপুর জেলা প্রশাসক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:০৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নে দুইশ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের ২০টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয়  করা হচ্ছে এক লাখ টাকা। গতকাল মঙ্গল বার এর কাজ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে কোনো ভূমিহীন পরিবার থাকবে না। সে লক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প হাতে নিয়ে স্থানীয় সরকার কাজ করছে। এতে ভূমিহীন মানুষরা পাবে স্বপ্নের মত রঙিন ঘর। আশ্রয়ণ প্রকল্পে থাকবে স্যানিটেশন ও সুপেয় পানিসহ স্বাস্থ্য সম্মত পরিবেশ। 

মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়  উপস্থিত ছিলেন, রংপুর উপ-পরিচালক স্থানীয় সরকার সৈয়দ ফরহাদ হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা, ত্রাণ ও পুনর্বাসন জেলা কর্মকর্তা আখতারুজ্জামান, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাউনাইন, সাবিনা ইয়াসমিন, সয়ার ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম কিরণ, আফজালুল হক সরকার, রফিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, উপকারভোগী প্রমুখ।

ইত্তেফাক/এসি