বিজিএমইএর ৩৭তম এজিএম অনুষ্ঠিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ২২:০৬

গত সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত বিজিএমইএর ৩৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক। সভায় ২০১৮-২০১৯ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয় এবং ২০১৯-২০২০ সালের বাজেট অনুমোদন হয়। সভায় বিজিএমইএর ১ম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি এস. এম. মান্নান কচি, সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম ফিরোজ, সহ-সভাপতি আরশাদ জামাল দিপু, মো. মশিউল আজম সজল, এ এম চৌধুরী সেলিম, পরিচালক এবং বিজিএমইএর সদস্যরা অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি