যুক্তরাষ্টের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যাকে গুরুত্ব দিয়ে নির্বাচিত এ তালিকায় একমাত্র বাংলাদেশি অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। গতকাল সোমবার প্রকাশিত ওই তালিকায় পরীমণি সম্পর্কে লেখা হয়, ‘ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে মনির। আসল নাম শামসুন্নাহার স্মৃতি।’
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন পরীমণি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমণি অভিনীত নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’। তার বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালিনা করেছেন চয়নিকা চৌধুরী।
ফোর্বসের ওই তালিকায় বলিউডের অভিনয়শিল্পী, সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন-অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অক্ষয় কুমার, আলিয়া ভাট, মাহিরা খান, আতিফ আসলাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, রনভীর সিং, হূত্বিক রোশন, নেহা কক্কর, শহীদ কাপুর, মাধুরী দিক্ষিত, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, শ্রেয়া ঘোষালের মতো তারকারা।
