বরগুনার পাথরঘাটায় সাত হাত লম্বা, সাড়ে ১৭ কেজি ওজনের একটি অজগর (সাপ) উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শঙ্কর শীলের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
বন বিভাগের সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী জানান, পাথরঘাটার বিশখালী নদীর তীরবর্তী জঙ্গল থেকে অজগরটি খাদ্যের সন্ধানে লোকালয় এসে শঙ্কর শীলের বাড়িতে আশ্রয় নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির লোকজন হাস, মুরগির খোয়ারের কাছে ওই সাপটি দেখতে পায়। এ সময় পাথরঘাটার সাপুড়ে দুলাল মিয়াকে খবর দিলে তিনি এসে সাপটি ধরে ফেলেন।
আরো পড়ুন : দুই মাদ্রাসাছাত্র ৫ দিন ও দুই শিক্ষক চারদিন করে রিমান্ডে
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, সাপটি উদ্ধার করে হরিণঘাটা বনে ছেড়ে দেয়া হয়েছে। এ ধরনের অজগর সাপ বেশির ভাগ সুন্দরবন থেকে পাথরঘাটায় চলে আসে বলে জানান এই কর্মকর্তা।
ইত্তেফাক/ইউবি
