ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হরিপুর থানা অফিসার ইনচার্জ আরঙ্গ জেব।
নিহতরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে নাজির উদ্দিন (৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের ভক্কু মিঞার ছেয়ে রবিউল ইসলাম (২০)।
ওসি আরঙ্গ জেব বলেন, মঙ্গলবার সকালে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম অবৈধভাবে বেতনা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্তের ৬৭২/এস পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছিল। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে নাজির উদ্দীন ও রবিউল ইসলাম আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে আহত রবিউলকে বালিয়াডাঙ্গীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে নাজির উদ্দীনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: টাঙ্গাইলে কৃষি জমি দখল করে ইটভাটার রাস্তা নির্মাণের অভিযোগ
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
