বিদ্যমান আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ ১৬ দফা দাবি জানিয়েছে পেশাজীবী বিসিএস ক্যাডারদের সংগঠন প্রকৌশলী-কৃষিবিদ ও চিকিত্সক (প্রকৃচি)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রকৃচি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। প্রকৃচি স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দাবিগুলো তুলে ধরেন।
প্রকৃচির স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃচি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য কৃষিবিদ এম এম মিজানুর রহমান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, প্রকৌশলী মো. শাহাদাত্ হোসেন, কৃষিবিদ মুকসুদ আলম খান মুকুট, প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রমুখ।
