বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ১৭ কিমি ঘন কুয়াশা, ৪ কিমি এলাকায় যানজট

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:২৬

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর থেকে সিরাজগঞ্জের কামারখন্দের নলকা পর্যন্ত ১৭ কিলোমিটার  সড়ক ঘন কুয়াশায় আচ্ছন্ন। এর ফলে সড়কটির চার কিলোমিটার অংশে যানজট ও ১৩ কিলোমিটার অংশে যানবাহন চলছে ধীরগতিতে। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ঘন কুয়াশার ফলে এ সড়কে যানজট ও যানবাহনে ধীর গতির সৃষ্টি হয়েছে। মধ্যরাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর হতে সিরাজগঞ্জের কামারখন্দের নলকা সড়কে ঘন কুয়াশার মধ্যে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, দুর্ঘটনা ও ছিনতাই রোধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের গোলচত্বর হতে সিরাজগঞ্জের কামারখন্দ থানার নলকা পর্যন্ত পুলিশের পাঁচটি টিম টহলে রয়েছে।

ইত্তেফাক এসি