জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মাসুম শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিলন মোল্লা ও স্কুল বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম রুহুল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন : রোনালদোর কাছে পাত্তা পেল না মেসিরা
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক
