ফুলবাড়ীয়ায় ‌‘পাগলা’ কুকুরের কামড়ে আহত ৩৯ 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে। 

উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে গিয়ে পাগলা কুকুরটি এসব নারী-শিশুসহ পথচারীকে কামড়ে আহত করে বলে জানা গেছে।

জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আ. হালিম জানান, কালাদহ গ্রামের আ. রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলছিল- ঐসময় পাগলা কুকুরটি উর্মীকে কামড় দিলে শিশুটির মা ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। একইদিন ঐ গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ ও দুলালসহ ৬ জনকে কুকুরের কামড় দেয়। 

আহতদের মধ্যে ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালটির স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে