হা হা হো হো

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২০:১৯

পাঁচ পয়সা যখন ঘরে থাকত, তখন ঘরের মানুষগুলো তাকে সযত্নে নিরাপদ স্থানে আগলে রাখত। তখন পাঁচ পয়সা ভাবত তার এত দাম! সে যখন ঘরের বাইরে এলো তখন সে লক্ষ করল বাড়ির কর্ত্রী কর্তাকে বলল ওগো সাবধানে নিয়ো। কর্তা তখন তার আস্তিনের পকেটে খুব দরদে একটা বুলানি দিল। পাঁচ পয়সা ভাবল তার প্রতি এত স্নেহ! বাজারে এসে কর্তা যখন তার বিনিময়ে পণ্য নিল তখন পাঁচ পয়সার ভুল ভাঙল এবং বলল, ও তোমাদের সঙ্গে তো আমার প্রয়োজনের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক।   

সাগর, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া