হলুদ ফুলে সেজেছে ফসলের মাঠ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে ফসলের খেত জুড়ে হলুদ ফুলের সমারোহ। নয়ন জুড়ানো এ দৃশ্য দেখা মেলে পুরো উপজেলা জুড়ে। কামরুল, জুয়েল রানা, আলতাফসহ একাধিক সরিষাচাষি জানান, গাছে গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে। আশা করছি বিঘাপ্রতি পাঁচ থেকে সাত মণ করে সরিষা ঘরে উঠবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ জানান, উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও দাসিয়ারছড়াসহ মোট ১ হাজার ৩২৫ হেক্টর জমিতে চাষিরা সরিষার চাষ করেছে। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করছি কৃষকরা সরিষা চাষে লাভবান হবেন।