ফসলি জমিতে পুকুর খনন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৬

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় স্থানীয় এক ব্যক্তি প্রভাব খাটিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে খনন কাজে ব্যবহূত দুটি ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় দুই জনকে আটক করে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নেই। কিছু অসাধু ব্যক্তি দিনে ও রাতে ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছে।