লামা (বান্দরবান) সংবাদদাতা
লামা উপজেলার বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সড়ক নির্মাণ, অবৈধভাবে ইটভাটা পলিচালনা, পাথর উত্তোলন, বসত-বাড়ি নির্মাণ, বাণিজ্যিক ভিত্তিতে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করাসহ নানাবিধ অযুহাতে পাহাড় কাটা চলছেই। সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন বুধবার জানান, লামায় এখন পর্যন্ত ৫০টির অধিক পাহাড় কাটা হয়েছে। আরো দুই শতাধিক পাহাড় কাটা অব্যাহত আছে। উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামাল বলেন, পাহাড় কাটা বন্ধ করার দায়িত্ব উপজেলা প্রশাসনের। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন জানান, স্থানীয় প্রশাসন সচেতন হলে পাহাড় কাটা রোধ করা সম্ভব হবে।
