ইবিতে স্নাতক চূড়ান্ত পরীক্ষার দাবি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৮

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

স্নাতক চতুর্থ বর্ষের আংশিক ও পূর্ণাঙ্গ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, আমরা একাডেমিক কাউন্সিলের একটা সভা ডাকতে বলেছি। ওখানে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। অথবা এর মধ্যে যদি ইউজিসি কিংবা সরকারের কোনো নির্দেশনা পাই তবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।