আগাম জাতের আলু তুলছেন কৃষক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:২৮

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

উপজেলার ছয়টি ইউনিয়নে আগাম জাতের আলু তুলছেন কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে উফশী জাতের আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলুচাষি মো. ওমর আলী জানান, এবার দুই বিঘা জমিতে আগাম জাতের গ্র্যানুলা আলু চাষ করেছেন। ঢাকা কাওরান বাজারের আলু ব্যবসায়ী মো. একরামুল হক জানান, প্রতি কেজি আলু ৩৬ টাকা দরে ক্রয় করেছেন। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, এবার আগাম জাতের আলুর ফলন ভালো হয়েছে। দামও ভালো।